দেশেই ব্যাটারি-সোয়াপিং প্রযুক্তির প্রথম বৈদ্যুতিক পাওয়ার টিলার উন্মোচন
প্রথম বারের মতো দেশে চালু হচ্ছে বৈদ্যুতিক পাওয়ার টিলার। ইলেক্ট্রিক থ্রি হুইলারের ব্যাটারির বদলে সৌর ব্যাটারি দেওয়ার সমাধান দেয়ার প্রতিশ্রুতি দেয়া ক্যাসেটেক্স এর এই চাষাবাদের আধুনিক যন্ত্রটি দেশের বাজারে অবমুক্ত করলো ফার্মার্স মার্কেট এশিয়া।
রবিবার ঢাকায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এক্সিবিশন অন ইলেক্ট্রিক ভেহিক্যাল অ্যান্ড মবিলিটি ইন্ডাস্ট্রি (বিইভিএমএক্স) ২০২৪-এ এই বৈদ্যুতিক পাওয়ার টিলারের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক ক্যাসেটেক্স পাওয়ার টিলারসহ বিভিন্ন বৈদ্যুতিক যানবাহন পণ্যের প্রদর্শন করে।
একইস সঙ্গে দেশের বাজারে হাল প্রযুক্তির এই কৃষি যন্ত্র বাজারজাত করতে ক্যাসেটেক্সের কো-ফাউন্ডার ও চিফ টেকনোলজি অফিসার গোপাল কুমার মহত এবং ফার্মার্স মার্কেট এশিয়ার প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলামের মধ্যেএকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ক্যাসেটেক্সের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবসায় ইউনিটের প্রধান তৌসিফ আনোয়ার; কো-ফাউন্ডার ও চিফ এক্সিকিউটিভ অফিসার আহমদ আদ এবং ফার্মার্স মার্কেট এশিয়ার হেড অব স্ট্রাটেজি মনজুর রাকিব ভূঁইয়া এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ক্যাসেটেক্সের অ্যাডভান্সড ডায়নামিক্স ইভি রিসার্চ সেন্টারের প্রচলিত দূষণকারী জীবাশ্ম জ্বালানি-চালিত পাওয়ার টিলারগুলোর পরিবর্তে উচ্চ-দক্ষতাসম্পন্ন ব্যাটারি-চালিত বৈদ্যুতিক মোটর ব্যবহারের মাধ্যমে টিলারটি তৈরি করা হয়েছে। এটি কৃষকদের জ্বালানির খরচ ৬০% কমিয়ে দেবে। এছাড়া, ব্যাটারি-সোয়াপিং প্রযুক্তি কৃষকদের বিরতিহীনভাবে কাজ করার সুবিধা দেবে। বিদ্যমান ডিজেল-চালিত পাওয়ার টিলারগুলোর রূপান্তরের মাধ্যমে ৮০০ বিলিয়ন টাকা মূল্যের একটি বৈশ্বিক বাজার সৃষ্টি করবে।







